পৃথিবীতে সংঘটিত সবচেয়ে বিপজ্জনক দূর্জগ হলো Astroid বা গ্রহাণু। আনুমানিক ৬৬ মিলিয়ন বছর পূর্বে মাত্র ৭-৮ কিলোমিটার ব্যাস সম্পন্ন একটি গ্রহাণুর আঘাতে ডাইনসর সহ বেশকিছু প্রাণি প্রজাতির বিলুপ্তি ঘটে। কখনো যদি ৯৬ কিলোমিটার ব্যাস সম্পন্ন একটি গ্রহাণু পৃথিবীতে আছড়ে পড়ে তাহলে সম্পূর্ণ প্রাণি প্রজাতির বিলুপ্তি ঘটবে। তবে আগামী ১০০ বছরের মধ্যে কোনো এই রকম গ্রহাণুর আছড়ে পড়ার সম্ভাবনা নেই। কিন্তু আমরা এখনো পর্যন্ত আমরা শুধু আমাদের মিল্কিওয়ে গ্যালাক্সির ভিতরে থাকা সব গ্রহাণু চিন্হত করতে পারিনি। তাই যদি হঠাৎ করেই কোনো বিশাল সাইজের গ্রহাণু পৃথিবীর দিকে ধেয়ে আসে তখন কি করতে হবে তা জানতেই এই ডার্ট মিশন।

২০২১ সালের ২৩শে নভেম্বর ফ্যালকন-৯ এর মাধ্যমে ডার্ট লঞ্চ করা হয়। এর প্রায় ১০ মাস পর ডার্ট তার নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছে গ্রহাণু ধ্বংস করতে সক্ষম হয়। এই গ্রহাণুটি ইচ্ছাকৃতভাবে ধ্বংস করা হয়। এখন মনে হতে পারে এত টাকা খরচ করে একটি গ্রহাণু ধ্বংস করার কি দরকার ছিল? আসলে মার্কিন ও ইউরোপীয় স্পেস সংস্থা Nasa এবং Eesa দুজনে মিলে একটি মিশন লঞ্চ করার কথা ছিল, তার নাম ছিলো AIDA তবে ২০১৫ সালে Eesa এই মিশন থেকে সরে দাঁড়ায় । পরবর্তীতে NASA একাই এই মিশন পরিচালনা করে। এর কারণ হলো গ্রহাণুতে আঘাত করে তার প্রতিক্রিয়া ও তার গতিপথ সম্মনধে স্টাডি করা । এজন্য পৃথিবীর কাছাকাছি থাকা দুটি গ্রহাণু Didymos and Dimorphos। এর মধ্যে Didymos হচ্ছে মাদার Astroid এবং Dimorphos হচ্ছে তার পাশে ঘুরতে থাকা গ্রহাণু।

এ দুটির অবস্থান মঙ্গল এবং পৃথিবীর মাঝামাঝি । গ্রহাণু গুলো ২ বছরে সূর্যকে একবার প্রদক্ষিণ করে। এই দুটি বাইনারি গ্রহাণু দুটি ছিলো পরিক্ষার জন্য পারফেক্ট। এবং গ্রাউন্ড টেলিস্কোপ এর মাধ্যমে এর এফেক্ট পর্যবেক্ষণ করা যাবে সহজেই। এখানে যেহেতু একটি গ্রহাণু আরেকটি গ্রহাণুকে কেন্দ্র করে ঘুরছে তাই পৃথিবী থেকে এদের উজ্জ্বলতা পর্যবেক্ষণ করে এদের অরবিটাল টাইমে কতটা এফেক্ট করে তা জানা যাবে।

Dimorphos তার মাদার গ্রহাণুকে ১১ঘন্টা ৫৫ মিনিটে একবার প্রদক্ষিণ করে। বিজ্ঞানীরা ধারণা করছেন এই মিশনে গ্রহাণুতে ধাক্কা দেওয়ার ফলে Dimorphos এর ঘূর্নন সময় ১০ মিনিট কমে যাবে। এই জিনিস স্টাডি করে বিজ্ঞানীরা পরবর্তীতে পৃথিবীর দিকে ধেয়ে আসা ম্যাসিভ সাইজের গ্রহাণুর গতি পথ পরিবর্তন করে পৃথিবীকে রক্ষা করবে । নিশ্চয়ই আপনি ডাইনসর এর মতো গ্রহাণুর আঘাতে মারা যেতে চাননা।
Writer: MD Amiyo Hasan Laskar.
Facebook link: https://www.facebook.com/profile.php?id=100081051165472.
Site: Crypto Question Festival.
link: http://www.cryptoquestionfestival.code.blog
Follow and like our page your like give me inspiration.
Leave a comment