২০২২ সালের ২১ নভেম্বর আল বাইত স্টেডিয়ামে স্বাগতিক কাতার এর ম্যাচ এর মাধ্যমে শুরু হয় কাতার বিশ্বকাপ। প্রথমবারের মতো কোনো মুসলিম দেশ ফুটবল বিশ্বকাপ আয়োজন করে । এই বিশ্বকাপের হট ফেবারিট দল গুলো ছিলো: পর্তুগাল, আর্জেন্টিনা, ব্রাজিল ও গতবারের চ্যাম্পিয়ন ফ্রান্স। অবশ্য বিশ্বকাপ শুরুর আগেই আলোচনায় উঠেছিল কে নেবে এবারের ফুটবল বিশ্বকাপ?৩৬ বছর ধরে কাপ পায় না আর্জেন্টিনা। ব্রাজিল শেষবার কাপ নিয়েছে ২০০২ সালে। তবে তার পর থেকে কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নিতে হয়েছে ৫ বারের বিশ্বচ্যাম্পিয়নদের । বাংলাদেশে এই ব্রাজিল, আর্জেন্টিনা ছিলো কোটি ভক্তের হৃদয়ে। ব্রাজিল চায় কাপ নিয়ে মিশন হেক্সা পুরণ করতে। আর্জেন্টিনা চায় বর্তমান ফুটবলের রাজা মেসির আকাশি -নীল বাহিনী যাতে বিশ্বকাপ নেয়। কারন এটাই মেসির শেষ বিশ্বকাপ। এদিকে ফুটবলের আরেক মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর ও শেষ বিশ্বকাপ। সেও চায় এই কাপটাকে নিজের করে নিতে। যথারিতি শুরু হয় কাতার ফুটবল বিশ্বকাপ ২০২২। তবে শুরুটা ভালো হয়নি আর্জেন্টিনার । নিজেদের প্রথম ম্যাচে সৌদি আরবের কাছে হেরে যায় আর্জেন্টিনা। তবে প্রথম ম্যাচে হারের ধাক্কা সামলে ঘুরে দাঁড়ায় মেসি বাহিনী। গ্রুপ পর্বে তারা হয় গ্রুপ চ্যাম্পিয়ন। ব্রাজিল শুরুটা ভালো করলেও গ্রুপ পর্বের শেষ ম্যাচে হেরে যায় তারা । তবে এর আগেই কোয়ার্টার নিশ্চিত করে ব্রাজিল। তারাও হয় গ্রুপ চ্যাম্পিয়ন। উতরে যায় পর্তুগালও।
শুরু হয় শেষ ১৬ বাঁচা-মরার লড়াই। কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডস এর সাথে ট্রাইব্রেকার এ আর্জেন্টিনা জিতে গেলেও ক্রোয়েশিয়ার সাথে ট্রাইব্রেকারে হেরে যায় ব্রাজিল। এবারও তাদের মিশন হেক্সা পুরন হয় না । গতবারের রানার্সআপ দল ক্রোয়েশিয়ার সপ্ন ছিলো এবার বিশ্বকাপটা ছুঁয়ে দেখার। তবে তা আর হতে দেয় নি আর্জেন্টিনা। ২০১৮ বিশ্বকাপের গ্রুপ পর্বে ক্রোয়েশিয়ার কাছে ৩-০ এর প্রতিশোধটা ২০২২ সালের সেমিফাইনালে নিলো আর্জেন্টাইনরা । এবার আর্জেন্টিনা জিতলো ৩-০ গোলে। অন্যদিকে মরোক্কোর কাছে হেরে বিদায় নেয় রোনালদোর পর্তুগাল। রোনালদোর সবই ছিলো শুধু আক্ষেপ ঐ বিশ্বকাপটা তার পাওয়া হলো না । ফুটবল বিশ্বে রইলো আরেক মুকুট বিহীন রাজা। ১৮ই ডিসেম্বর আর্জেন্টিনা বনাম ফ্রান্স ম্যাচ দিয়ে পর্দা নামবে কাতার ফুটবল বিশ্বকাপ ২০২২ এর।
কে জিতবে এই বিশ্বকাপ? আর্জেন্টিনা নাকি ফ্রান্স? হাজারো মানুষ যারা আর্জেন্টিনাকে সাপোর্ট করুক আর নাই করুক । তারাও চায় এবারের কাপটা যেন বর্তমান ফুটবলের রাজা লিওনেল আন্দ্রেস মেসির হাতে উঠুক। শুধু আর একটি ম্যাচ । জয়ের আর একটি মাত্র সিঁড়ি। প্রতিপক্ষ অ্যামবাপ্পের ফ্রান্স। আগের বারের চ্যাম্পিয়ন। মেসি কি পারবে তাদের হটিয়ে নিজেদের জার্সিতে ৩টি স্টার বসাতে।

মেসি যে কেমন তা গোটা ফুটবল বিশ্ব জানে। গড অফ ড্রিবলিং, ৬০০+গোল, অসাধারণ গোল আসিস্ট , কোপা ও ফিনালেসিমা চ্যাম্পিয়ন, সেরা অধিনায়ক , সাতবার ব্যালনডিওর ও পাঁচবার গোল্ডেন বুট জয়ী ফুটবলের উজ্জ্বল নক্ষত্র মেসি। ব্যাক্তিগত জীবনে একজন সুপুরুষ ও ভালো মনের মানুষ লিওনেল মেসি। নিজের ভক্তদের নিরাশ করেননি তিনি। শুধু বিশ্বকাপ জয়টাই বাকি।

মেসি এমন একজন যাকে নিয়ে বলা শুরু করলে বলা শেষ হবে না। কোটি ভক্তের হৃদয়ে মহানায়ক লিওনেল মেসি। কোটি মানুষের অনুপ্রেরণা সে। তাকে নিয়ে আছে হাজারো অনুভূতি। কোনোটা সুখের আবার দুঃখের। ২০১৪ সালেও বিশ্বকাপ ফাইনালে গিয়েছিল আর্জেন্টিনা তবে ভাগের নির্মম পরিহাসে সেবার আর কাপটাকে ছুঁতে পারেনি মেসি। আবারও ২০২২ সালে ফাইনালে মেসি । এবার কি হবে সপ্ন পূরণ? পাবে কি ফুটবল রাজা তার মাথার মুকুট? নাকি পরবর্তী প্রজন্ম শুনবে মুকুট বিহীন এক রাজার গল্প? সবইতো পেয়েছে মেসি তবে কেন মুকুটটা পাওয়া হবে না? বিধাতা কি পারেন না ঐতিহ্যবাহী ফুটবল বিশ্বকাপটা মেসির করে দিতে? মেসি যে সবার সেরা সেটা মেনে নেয় তার প্রতিদ্বন্দ্বীও। আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি বলেন:”মেসি যে ইতিহাসের সেরা খেলোয়াড় সে নিয়েতো আমার মনে হয় কোনো সন্দেহই নেই।আমরা সৌভাগ্যবান যে আকাশি-নীল জার্সিটা তাকে গায়ে পরিয়ে খেলাতে পারছি।” শুধু স্কালোনি কেনো? ফুটবলের সর্বকালের সেরা খেলোয়াড় পেলেও মনে করতেন মেসি সেরা। আর্জেন্টিনার কাছে হারের পর ক্রোয়েশিয়ার লুকা মদ্রিজও চান হেরেই যখন গেছেন তখন কাপটা এবার মেসির হাতেই উঠুক।লুকা মদ্রিজ এর এই বক্তব্যটিই বলে দেয় ফুটবল বিশ্বে মেসি কতটা জনপ্রিয় ।

কোটি ভক্তের মুখে হাসি ফোটানো এই মানুষটির মুখেও যে হাসি দেখতে চায় গোটা ফুটবল বিশ্ব। কোপা অ্যামেরিকার মতো কাতার বিশ্বকাপ ও যেন তার হাতেই উঠে। মেসির তার পায়ের জাদুতে ছুঁয়েছে অনন্য সব রেকর্ড। বিশ্বকাপে আর্জেন্টিনার সর্বোচ্চ গোলদাতা, এই বিশ্বকাপে ৪ বার ম্যাচ সেরা খেলোয়াড়। আর্জেন্টিনার মধ্যবিত্ত ঘরের ছোট্ট ছেলে মেসি আজ তার পায়ের জাদুতে ফুটবল মহারাজা। মেসি ঘোষণা দিয়েছে এটাই তার শেষ বিশ্বকাপ। এই ঘোষণা কোটি ভক্তের বুক কাঁপিয়েছে । তবে করার কিছু নেই, ইচ্ছা হাজার থাকলেও বাদ সেধেছে বয়স। তবে এই সময়টুকুতেও যা করেছেন মেসি তার প্রমাণ সংয় মেসি নিজেই । অদম্য এক ফুটবলার । যাকে থামাতে বেগ পেতে হয় প্রতিপক্ষের। তাকে নিয়ে হাজার সমীকরণ তৈরি করলেও সব সমীকরণই বেকার হয়ে যায় মেসির সামনে। রোববার বাংলাদেশ সময় রাত ৯ টায় অনুষ্ঠিত হবে কাতার ফুটবল বিশ্বকাপ ২০২২ এর ফাইনাল। মুখোমুখি হবে আর্জেন্টিনা ও ফ্রান্স । দেখা যাক ফুটবল বিশ্ব কি এক মুকুট জয়ী রাজাকে দেখে না এক মুকুট বিহীন রাজা লিওনেল মেসি।
লেখক: মোঃ অমিয় হাসান লস্কর। writer:MD Amiyo Hasan Laskar. Facebook link:https://www.facebook.com/profile.php?id=100081051165472&mibextid=ZbWKwL. Site: Crypto Question Festival. Site link: http://www.cryptoquestionfestival.code.blog
Like, comment and share our blog. Your like give me inspiration.
Leave a comment